ঈদের আগে বড় সুখবর, একদিনেই দুই দফা কমলো স্বর্ণের দাম
ছয় ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমায় বাজুস। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ হয় ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৩ হাজার ২০ টাকা।
এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
বিভি/এসজি



মন্তব্য করুন: