• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বিশ্ব বাণিজ্যে: ডব্লিউটিওর সতর্কতা

প্রকাশিত: ২২:০৮, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ২২:০৯, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বিশ্ব বাণিজ্যে: ডব্লিউটিওর সতর্কতা

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই ভুগছে না, বরং বিশ্বের বাণিজ্যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। জ্বালানির বাজার টালমাটাল হওয়ায় এ সংকট দেখা দিয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়ালা সতর্ক করে বলেছেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বর্তমানে ‘গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের’ সম্মুখীন হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সংস্থাটির মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্বব্যবস্থা এবং বহুপাক্ষিক পদ্ধতি যা আমরা চিনতাম, তা অপরিবর্তনীয়ভাবে বদলে গেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বিশ্ব যে ব্যাপক সমস্যার মোকাবিলা করছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই।’

এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে এবং ২০২৬ সালের জন্য উচ্চ মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়েছে।

সূত্র: আল জাজিরা।

বিভি/টিটি

মন্তব্য করুন: