• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়তে পারে: এডিবি

প্রকাশিত: ১৫:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়তে পারে: এডিবি

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি- জিডিপির হার সর্বোচ্চ ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক-এডিবি। তবে আগামী অর্থবছরে তা বেড়ে ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে ধারণা করছে তারা।   

সেপ্টেম্বর ২০২৬ এর এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এ তথ‍্য তুলে ধরা হয়েছে। এডিবির তথ‍্য বলছে, ২০২৫ অর্থবছরের ১০ শতাংশ থেকে কমে ২০২৬ অর্থবছরে মূল্যস্ফীতি আনুমানিক ৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। তবে ২০২৭ অর্থবছরে তা বেড়ে ৯ শতাংশে পৌঁছাবে। জ্বালানি সংকট, উৎপাদন ও পরিবহন ব্যয়ের আধিক্য, জাহাজ চলাচলে সম্ভাব্য বিঘ্ন, খাদ্যপণ্যের মূল্যের ওপর ‘এল নিনো’র বিলম্বিত প্রভাব এবং ধীরে ধীরে শিথিল হতে থাকা মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে থাকার আশঙ্কা রয়েছে।  তবে, ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি চার শতাংশ হারে বাড়তে পাবে বলে ধারণা করছে এশীয় উন্নয়ন ব‍্যাংক।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: