• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

৩ দফা কমে দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

প্রকাশিত: ১১:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৩ দফা কমে দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

টানা তিন দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা দাঁড়িয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৬৯১ টাকা কমানো হয়। এরপর ২৮ সেপ্টেম্বর আরও দুই হাজার ১৫৮ টাকা এবং ২৯ সেপ্টেম্বর দুই হাজার ২১৬ টাকা কমানো হয়। অর্থাৎ তিন দফায় মোট ছয় হাজার ৬৫ টাকা কমানো হয়েছিলো স্বর্ণের দাম।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের চার হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের তিন হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম দুই হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত