• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গণশুনানি আজ

আরও বাড়তে পারে এলপিজির দাম

প্রকাশিত: ০১:১৪, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আরও বাড়তে পারে এলপিজির দাম

ছবি: সংগৃহীত

রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্রাহকদের জন্য আরেকটি বাড়তি ব্যয়ের ধাক্কা আসতে চলেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রক্রিয়া সংক্রান্ত গণশুনানি শুরু করতে যাচ্ছে। মূলত এলপিজির পুনর্নির্ধারিত মূল্য থেকেই এই অতিরিক্ত কমিশন আদায় করা হবে।

২০২১ সালের এপ্রিলে প্রতি মাসে এলপিজি ও এর দাম সমন্বয় প্রক্রিয়া চালুর পর এই প্রথমবার গণশুনানি করতে যাচ্ছে কমিশন। চলতি মাসের শুরুতে ব্যবসায়ীরা কমিশন বাড়ানোর আবেদন জানানোর পর এই শুনানির উদ্যোগ নেওয়া হলো।

যদিও গত এক মাসের বেশি সময় ধরে সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক চড়া মূল্যে এলপিজি কিনতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। বিইআরসি গত সেপ্টেম্বরে প্রতি ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে দিলেও সরবরাহ সংকটের অজুহাতে গ্রাহকদের অনেক ক্ষেত্রে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে।

এরপর গত ৪ অক্টোবর এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে প্রতি বোতলের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। তবে খুচরা বাজারে এর দাম এখনো ২ হাজার ২০০ টাকার ওপরেই রয়েছে। দেশের এক কোটিরও বেশি এলপিজি গ্রাহককে বর্তমানে একটি সিলিন্ডারের জন্য ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

চলতি সপ্তাহের বিভিন্ন দিনে অন্তত ১০ জন গ্রাহক, ৬ জন খুচরা বিক্রেতা, ২ জন পরিবেশক এবং ২ জন আমদানিকারকের সঙ্গে কথা বলে বাজারের এই চিত্র পাওয়া গেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত