এলপিজি সিলিন্ডারের কমিশন ৩ গুণ বাড়ানোর প্রস্তাব
ফাইল ছবি
বাজারে অস্থিরতার মধ্যেই রাজধানীর বিয়াম অডিটরিয়ামে শুরু হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এ গণশুনানির উদ্বোধন করেন।
শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিন গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
বিইআরসিতে জমা দেওয়া আবেদনে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিভিন্ন কোম্পানি। এর মধ্যে ওমেরা কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
অন্যদিকে, পরিবেশকেরা তাদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে খুচরা বিক্রেতারা তাঁদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেছেন।
বিইআরসির এ গণশুনানি বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। শুনানিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: