• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, কমেছে দাম

প্রকাশিত: ১৫:৪৬, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, কমেছে দাম

ছবি: সংগৃহীত

বাজারে শীতকালীন সবজির সরবরাহ আরও বেড়েছে। কমছে দাম। বেশিরভাগ সবজির দামই কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। তবে কিছুটা বেড়েছে সবধরনের মাছের দাম। কমেছে বাড়তে থাকা আটা, ময়দা ও পোলাও চালের দাম। মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। 

লাউ, শিম, ফুলকপিসহ বেশিরভাগ সবজির দামই নাগালের মধ্যে। বিক্রিতারা বলছেন, গত সপ্তাহের তুলনাই বেশিরভাগ সবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। কেজিতে ৪০ টাকা কমেছে কাঁচামরিচের দাম। 

বাড়তে থাকা পোলাও চাল আর আটা ময়দার দামেও কিছুটা স্বস্তি। সরবরাহে স্বাভাবিকতা এসেছে ভোজ্যতেলে। এতে স্বস্তি ক্রেতাদের। 

তবে ভিন্ন চিত্র মাছের বাজারে। সরবরাহ বাড়লেও দাম না কমার অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতাদের দাবি, দাম কমেছে। 

এদিকে আগের দামেই ব্রায়লার মুরগি ১৭০ টাকা কেজি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজিতে। 
 

বিভি/এআই

মন্তব্য করুন: