• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে কুমিল্লা, সবার নিচে নোয়াখালী

সুজন মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ২০:৫৮, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে কুমিল্লা, সবার নিচে নোয়াখালী

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা। এ জেলায় পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার নোয়াখালীতে—৩৮ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে, ফেনী জেলায় পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১২, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫ এবং লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলসংক্রান্ত তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ১৬৭টি কলেজ থেকে ৩২ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ হাজার ৫৩০ জন শিক্ষার্থী পাস করে। পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৩৭ জন। অন্যদিকে নোয়াখালীতে পাসের হার ৩৮ দশমিক ৯০ শতাংশ। এ জেলায় ১৬ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৩১৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।

উল্লেখ্য, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। বোর্ডের অধীন ১৯৩টি কেন্দ্রে ৪৫৬টি কলেজের ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “ইংরেজি ও উচ্চতর গণিতে অকৃতকার্য হওয়ার হার বেশি থাকায় এবার সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন: