• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

দেশে উন্নতমানের জেনারেটর তৈরি ও আমদানির তাগিদ বিশেষজ্ঞদের  

প্রকাশিত: ১৩:৪৭, ১৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
দেশে উন্নতমানের জেনারেটর তৈরি ও আমদানির তাগিদ বিশেষজ্ঞদের  

নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা না থাকায় অন্য উৎসের প্রতি আগ্রহ বাড়ছে শিল্প মালিক ও সাধারণ মানুষের। তাই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে শিল্প ও আবাসিক সব ক্ষেত্রেই জায়গা নিয়েছে জেনারেটর। ফলে দেশে দিন দিন জেনারেটরের বাজারও বড় হচ্ছে। অন্যদিকে, ডিজেল জেনারেটর পরিবেশ দূষণ করতে পারে। তাই দেশে উন্নতমানের জেনারেটর তৈরি ও আমদানির বিষয়টি নিশ্চিতে তাগিদ বিশেষজ্ঞদের।  

জ্বালানি সঙ্কটে বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা রয়েছে। তাই আসছে গরমে বাড়তে পারে লোডশেডিং। লোডশেডিং থেকে মুক্তি পেতে ভরসা হবে জেনারেটর। 

দেশে জেনারেটর বাজার অনেকটাই আমদানি নির্ভর। তবে দেশীয় একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্য থেকে পারকিনসন ব্রান্ডের মেশিনারিজ আমদানি করে অ্যাসেম্বলিং করে বাজারজাত 
মান নির্ধারণের সুযোগ না থাকলেও প্রতিষ্ঠানটির দাবি দেশীয় ব্রান্ড হিসেবে রপ্তানির সক্ষমতা রয়েছে তাদের। 

চাহিদা ও প্রয়োজনীয়তা অনুসারে ২০কেভিএ থেকে এক মেগাওয়াট পর্যন্ত জেনারেটর পাওয়া যায় দেশের বাজারে। মান ভেদে জেনারেটরের দাম পড়ে পাঁচ লাখ থেকে দেড় কোটি টাকার মতো। 

পরিবেশ দূষণে ডিজেল চালিত যন্ত্রের দায় কম নয়। তাই বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ দূষণ কম হবে এমন মানের জেনারেটর বাজারে নিশ্চিত হওয়া দরকার।

আমদানি নির্ভরতা কমিয়ে মানসম্মত জেনারেটর তৈরিতে দেশীয় প্রতিষ্ঠানকে উৎসাহিত করা দরকার বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: