জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা আজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আজ ইশতেহার ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ রফিক ভবনের সামনে "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করবে।
উক্ত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় সংসদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। প্রথমবারের মতো হতে যাওয়া জকসু নির্বাচনকে সামনে রেখে দুদিন আগে ২১ দফা ইশতেহার ঘোষণা করেছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
বিভি/এজেড



মন্তব্য করুন: