• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

২০২৬ সালে কলেজে বাড়লো ছুটি, দেখে নিন তালিকা

প্রকাশিত: ১২:০০, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৫, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
২০২৬ সালে কলেজে বাড়লো ছুটি, দেখে নিন তালিকা

শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৬ সালের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরে এই কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে, যেখানে ২০২৫ সালে এ ছুটির সংখ্যা ছিল ৭১ দিন। তালিকাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে প্রকাশিত হয়েছে। 

তালিকা অনুযায়ী, কলেজগুলো পবিত্র রমজান, ঈদুল ফিতর, এবং গ্রীষ্মকালীন ছুটির কারণে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে। এদিনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি দিনের ছুটিও রয়েছে।

এছাড়া, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে।

দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, এবং লক্ষ্মীপূজার কারণে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি দেওয়া হবে।

শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

পুরো বছরের ছুটির তালিকা দেখে নিন এখানে ক্লিক করে।

প্রতিবছরের মতো এ বছরেও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ৩ দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন: