• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

প্রকাশিত: ১৪:২১, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২২, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউটসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৪ জানুয়ারি থেকে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ হবে।

৪ এপ্রিল শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮৫০ (আটশত পঞ্চাশ) টাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: