• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

নটরডেম কলেজ ক‍্যাম্পাসে হয়ে গেল প‍্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান

প্রকাশিত: ২১:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নটরডেম কলেজ ক‍্যাম্পাসে হয়ে গেল প‍্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান

রাজধানীর নটরডেম কলেজ ক‍্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের জন‍্য অনুষ্ঠিত হয়েছে প‍্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান। প‍্যালেয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ' এবং 'বাংলাদেশ নটরডেম এলামনাই অব নর্থ আমেরিকা' এর উদ্যোগে ও নটরডেম কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় গত ৩ ফেব্রুয়ারি কলেজ ক‍্যাম্পাসেই এই আয়োজন সম্পন্ন হয়।

নটরডেম কলেজ অধ‍্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিওর সভাপতিত্বে ও ছাত্র-শিক্ষকদের ব‍্যবস্হাপনায় এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প‍্যালিয়েটিভ কেয়ার বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ‍্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, প‍্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ‍্যাপক ডা. সানজিদা শাহরিয়া এবং আমেরিকার জন্স হপকিন্স স্কুল অব মেডিসিনের গবেষক- চিকিৎসক ও নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র, ডা. মোহাম্মাদ নাকিবউদ্দীন।

স্বাগত বক্তব‍্যে ফাদার হেমন্ত পিউজ রোজারিও প‍্যালিয়েটিভ কেয়ার বিষয় সম্পর্কে আরও সচেতনতার আহ্বান জানান।

অধ‍্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ তার বক্তব্যে ছাত্রদের কেন প‍্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জানা প্রয়োজন, বিশ্বের অন‍্যান‍্য দেশে এই বিজ্ঞানের তুলনায় বাংলাদেশে এর অপ্রতুল অবস্হার কথা সুন্দরভাবে তুলে ধরেন। 

অধ‍্যাপক, ডা. সানজিদা শাহরিয়া তার বক্তব‍্যে চমৎকারভাবে প‍্যালিয়েটিভ কেয়ারে কমিউনিটির ভূমিকা কি হতে পারে, সে’ব‍্যপারে গুরুত্ব আরোপ করেন, ছাত্রদের করনীয় কি হতে পারে তা তুলে ধরেন।

ডা: নাকিবউদ্দীন জীবন থেকে নেয়া ঘটনা তুলে ধরে পরিবারে ও শিক্ষা প্রতিষ্ঠানে প‍্যালিয়েটিভ কেয়ার কিভাবে পরিচালিত হতে পারে এই বিষয়ে আলোকপাত করেন।

বক্তব‍্য পরবর্তী প্রশ্নোত্তর পর্বে ছাত্র-শিক্ষক এবং উপস্হিত অতিথিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত‍্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিলো। প‍্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা বিষয়টি সম্পর্কে আরও জানতে ছাত্রদের আগ্রহ ছিল চোখে পড়ার মত। ডা. নাকিব অনুষ্ঠানের সারসংক্ষেপ করতে এসে পরিবারে সহমর্মিতা এবং সমাজে হাত বাড়িয়ে দেবার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 

নটরডেম কলেজ কর্তৃপক্ষের ছাত্রদের জন‍্য পরিচালিত ক্লাব কার্যক্রমে প‍্যালিয়েটিভ কেয়ার বিষয়টি অন্তর্ভুক্তি করতে সম্মত হওয়ায় অনুষ্ঠানটি যেন তাৎক্ষনিক পূর্ণতা পায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: