• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দেশের সব মাদরাসার জন্য বিশাল সুখবর, ছুটি পাচ্ছে টানা ৪৬ দিন

প্রকাশিত: ১৭:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেশের সব মাদরাসার জন্য বিশাল সুখবর, ছুটি পাচ্ছে টানা ৪৬ দিন

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিশাল সুখবর পাচ্ছে দেশের সব মাদরাসা।এই নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এই ছুটি থেকেই শুরু হবে মাদরাসায় টানা ৪৬ দিনের ছুটি।

গত ২০ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

ছুটির বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ১৫ ফেব্রুয়ারি মাদরাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি। 
 
এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবেকদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৭-২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।
  
এদিকে দেশের কওমী মাদরাসাগুলো নির্বাচনের কারণে আরও আগেই ছুটি হয়ে গেছে। তাদেরও মাদরাসা খুলবে রমজানের প্রায় পাঁচ থেকে ছয় দিন পর। তখন মাদরাসার ভর্তিযুদ্ধ শুরু হবে। 
 
দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন।

বিভি/এজেড

মন্তব্য করুন: