• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা!

প্রকাশিত: ১৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ ঢাবি ভিসির পদত্যাগের ঘোষণা!

ছবি: অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। তার ঠিক আগ মুহূর্তে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতি পত্র জমা দেননি। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।

বিভি/এমআর

মন্তব্য করুন: