• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী শামীম

প্রকাশিত: ২১:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী শামীম

নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী (স্বতন্ত্র) শামীম হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন তিনি।

পোস্টে দেখা যায়, ডিপার্টমেন্ট আব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে জয়েন করেছেন শামীম। 

আরেকটি পোস্টে তিনি বলেন, ‘কথা রেখেছি- শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’

শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী থাকায় বেশ আলোচনায় ছিলেন তিনি।

‘সুন্দর বাচনভঙ্গি’ ও ভিন্নধর্মী ইশতেহার দিয়ে ডাকসু নির্বাচনে বেশ সাড়া ফেলেছিলেন শামীম হোসেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত