নজরুল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে থাকবেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। আগামীকাল (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত কিশোরগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মঈন।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ।
নবীনবরণ অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে সকল শিক্ষার্থীর উদ্দেশে বক্তব্য দেবেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
আয়োজনের বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মঈন বলেন, ‘কিশোরগঞ্জ জেলা থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন। এতে কিশোরগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া বর্তমান জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভাইও উপস্থিত থাকবেন। আশা করছি, একটি সুন্দর আয়োজন উপহার দিতে পারব। সবাইকে সাংস্কৃতিক সন্ধ্যায় আসার আহ্বান রইল।’
বিভি/পিএইচ













মন্তব্য করুন: