• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন তারিখ নির্ধারণ

প্রকাশিত: ১৮:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন তারিখ নির্ধারণ

আগামী ২৩ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৩ সেপ্টেম্বরের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এতে বলা হয়, পরীক্ষা শুরুর সময় দুপুর দেড়টা এবং পরীক্ষার সময় প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: