চুয়েটে আন্দোলন গড়িয়েছে ষষ্ঠ দিনে, চলছে অবস্থান কর্মসূচি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগ বাতিল ও সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলা আন্দোলন গড়িয়েছে ষষ্ঠ দিনে। একদিকে ক্যাম্পাসে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচী, অন্যদিকে চলছে বিক্ষোভ।
শনিবার (২৬ সেপ্টেম্বব) দিবাগত রাতেও দাবি আদায়ে বিক্ষোভ করেন চুয়েট শিক্ষার্থীরা।
এর আগে শনিবার দুপুরে নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবির সাথে সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করছে চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট অফিসার্স এসোসিয়েশনও।
ফলে বন্ধ সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।এদিকে আজ চুয়েটের প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীর পাশাপাশি দুপুরে পথনাট্যসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সদ্য সাবেক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবী না মানা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে না বলেও জানান ।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
বিভি/এআই













মন্তব্য করুন: