• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০১:০৬, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ০১:০৮, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা পাঠ কতোটা বুঝতে পারছে, তা মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের পদ্ধতি পরিবর্তন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করতে হবে, কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে। যারা বুঝতে পারেনি, তাদের জন্য কী বদলানো যায়।

তিনি বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।


 

বিভি/এআই

মন্তব্য করুন: