ঢাবির ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
সোমবার (২ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাকালীন প্রধান অধ্যাপক আবদুর রাজ্জাকের ছেলে আসিফ আহমেদ, অধ্যাপক মো. হামিদুজ্জামান খানের সহধর্মিণী ভাস্কর আইভি জামান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুকুল কুমার বাড়ৈ। এতে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান।
চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনীটি আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: