• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা জাহিদ হাসান 

প্রকাশিত: ২১:২৯, ৯ জুন ২০২৫

ফন্ট সাইজ
হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা জাহিদ হাসান 

ফাইল ছবি

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে গতকাল (রবিবার) থেকে তিনি চিকিৎসাধীন। 

অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন অভিনেতার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। 

মৌ জানান, ঠাণ্ডা লেগে জ্বর আসার পর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তার শরীর আগের চেয়ে অনেকটাই ভালো।

চিকিৎসকের বরাত দিয়ে মৌ বলেন, উনার নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে। এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারবো।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত