• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

১২ কোটি রুপিতে ২টি ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ

প্রকাশিত: ০৮:৪৬, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১২ কোটি রুপিতে ২টি ফ্ল্যাট বিক্রি করলেন অমিতাভ

ছবি: অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন সম্প্রতি একসঙ্গে তার মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। গত বছর একের পর এক সম্পত্তি কেনার পর হঠাৎ এই ফ্ল্যাট বিক্রি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা। এটি কি তার বড় কোনো আর্থিক পরিকল্পনার অংশ?

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অমিতাভ তার মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের একটি অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এই ফ্ল্যাট দুটি ২০১২ সালে ৮.১২ কোটি রুপি দিয়ে কিনেছিলেন তিনি। দীর্ঘ ১৩ বছর পর এই সম্পত্তি বিক্রি করে বেশ মোটা অঙ্কের লাভ করেছেন বিগ বি।

প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপি করে, অর্থাৎ দুটি ফ্ল্যাট মোট ১২ কোটি রুপিতে বিক্রি করেছেন অমিতাভ। ফ্ল্যাট দুটির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। প্রথম ফ্ল্যাটটির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৩০.৩ লাখ রুপি। গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে দুটি ফ্ল্যাটের সঙ্গেই। 

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতেও অমিতাভ আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছিলেন।

বিশেষজ্ঞদের মতে, জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগকেই সবচেয়ে সুরক্ষিত এবং লাভজনক মনে করেন তারকারা। অমিতাভের মতো তার ছেলে অভিষেক বচ্চনও সম্পত্তি কেনাবেচায় বেশ আগ্রহী। ২০২৪ সালে মুম্বাইয়ের এক বহুতলে অভিষেক একসঙ্গে ৬টি ফ্ল্যাট কিনেছিলেন ১৫.৪২ কোটি রুপি দিয়ে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2