• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

৭ বছরের পরিচয়ে বিয়ে করলেন পরিচালক আরিয়ান, পাত্রী কে?

প্রকাশিত: ১৯:২২, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৭ বছরের পরিচয়ে বিয়ে করলেন পরিচালক আরিয়ান, পাত্রী কে?

বছর দুয়েক ধরেই অনেকটা আড়ালে ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। কাজ কমিয়েছেন অনেকটাই। এরমধ্যেই সোমবার (২ ডিসেম্বর) সুখবর দিলেন নির্মাতা। জানিয়েছেন, বিয়ে করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানান নি। 

সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

জানা গেছে, কনের নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে পরিচালক বলেছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2