• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

ময়মনসিংহে বাবার বাড়িতে চিরনিদ্রায় আলভীর ন্ত্রী ইকরা

প্রকাশিত: ১৯:৩৫, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ময়মনসিংহে বাবার বাড়িতে চিরনিদ্রায় আলভীর ন্ত্রী ইকরা

ময়মনসিংহে বাবার বাড়িতে চিরনিদ্রায় যাহের আলভীর ন্ত্রী ইকরা

অভিনেতার স্ত্রীর এমন চরম সিদ্ধান্ত নেয়ার পেছনে পারিবারিক কলহ এবং আলভীর এক সহশিল্পীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনকে প্রধান কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরও জোরালো করে তুলেছে।

ছোট পর্দার জনপ্রিয় যাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা নিজ বাসায় আত্মহত্যা করেছেন। 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এরপর বিকাল তিনটার দিকে নেপাল থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন আলভী নিজেই। 

সেখানে আলভী লিখেছেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আ'ত্ম'হ'ত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।

এরপর এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। এ ঘটনায় ইকরার পরিবারের দাবি, আত্মহত্যার আগে মানসিকভাবে ভেঙে পড়েন ইকরা। আর এর পেছনে দায়ী করা হয় যাহের আলভী ও অভিনেত্রী বিবাহবহির্ভূত সম্পর্ককে। এ নিয়ে আলভী, তার পরিবারের সদস্য ও তিথিকে আসামী করে একটি মামলা দায় করা হয়েছে পল্লবী থানায়। 

জানা যায়, ময়মনসিংহের ভালুকায় ইকরার বাবার বাড়িতে তাকে দাফন করা হয়েছে। এদিকে এই ঘটনার সময় নেপালে অবস্থান করছিলেন অভিনেতা যাহের আলভী। তবে এখন পর্যন্ত তিনি দেশে ফিরেন নাই বলে জানান পরিবারের সদস্যরা। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত