• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নতুন গান নিয়ে হাজির হলেন সালমা

প্রকাশিত: ১৮:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নতুন গান নিয়ে হাজির হলেন সালমা

নতুন গান নিয়ে হাজির হলেন সঙ্গীতশিল্পী সালমা। ‘এমন ভালোবাসা চাই না’ নামে বিরহ ও কষ্টের আবহে ফোক ধাঁচের গানে কণ্ঠ দিলেন তিনি। 

এই ফাল্গুনে, পাতাঝরা বসন্তের বিমর্ষ এক দুপুরে ভালোবেসে প্রতারিত হওয়া এক নারীর ভাঙা হৃদয়ের কথা উঠে এসেছে এই গানে। বারবার কষ্ট পাওয়া মন আর নতুন করে কোনো ভালোবাসায় জড়াতে চায় না—এই অনুভূতিই গানটির মূল সুর। 

গানটি নিয়ে সালমা বাংলাভিশনকে বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল অনুরূপ আইচ দাদার কথায় একটি গান করার। আর ভালোবাসা দিবসে সবাই তো প্রেমের গান নিয়ে আসে, কিন্তু আমি একটা বিরহের গান নিয়েই হাজির হলাম। আশাকরি আমার স্রোতারা গানটি ভালো ভাবেই নিবেন। 

সঙ্গীতা’র প্রযোজনায় গানটির গীতিকার অনুরূপ আইচ এবং সুর দিয়েছেন শরিফ আল-দ্বীন। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সালমা নিজেই। 

বিভি/জোহা

মন্তব্য করুন: