বিয়ের আগে রশ্মিকা মন্দানার গোপন তথ্য ফাঁস!
রশ্মিকা মন্দানা
বিয়ের প্রীতিভোজের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। সেই অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে চারহাত এক হতে চলেছে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার। তার আগেই ফাঁস নায়িকার আগামী ছবি ‘ককটেল ২’-এর গল্প। গুঞ্জন, ছবিতে কৃতি সেনন আর রশ্মিকা নাকি ‘সমকামী দম্পতি’র চরিত্রে অভিনয় করতে চলেছেন।
খবর, ছবির শুটিং শেষ হতেই ‘ককটেল ২’ নিয়ে জল্পনা বাড়ছে। শেষ দিনের শুটিংয়ের পরে পরিচালক হোমি আদাজানিয়া একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। পরিচালকের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন রশ্মিকা, কৃতি ও শহিদ কাপুর। তার পরেই ছবির গল্প ফাঁস। শোনা যাচ্ছে, আধুনিক প্রজন্মের সম্পর্ক নিয়ে ছবির গল্প লেখা হয়েছে। সেখানে সম্পর্কের নানা স্তর উঠে আসবে। সমকামী দম্পতির এই গল্পেও থাকবে চমক। সেখানে ‘তৃতীয় ব্যক্তি’ হিসাবে নাকি দেখা যাবে শহিদকে। যদিও নির্মাতারা এখনও গুঞ্জনে সিলমোহর দেননি।
‘ককটেল ২’ কবে মুক্তি পাবে, এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে। এ দিকে, বিয়ের আগে আগামী ছবির গল্প ফাঁস হতেই রশ্মিকাকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বেড়েছে। বাস্তবে বিজয়ের সঙ্গে তার বিয়ে। পর্দায় কৃতির সঙ্গে তার রসায়ন। কোন ‘ভূমিকা’য় তিনি বেশি ‘নিখুঁত’, দেখার জন্য মুখিয়ে সবাই।
বিভি/জোহা



মন্তব্য করুন: