• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

হামলার শিকার অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে

প্রকাশিত: ১৭:১৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হামলার শিকার অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসের উপর হামলার অভিযোগ উঠেছে। জানা যায়, রাজধানীর দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় হামলার শিকার হন অভিনেত্রীর বড় ছেলে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায়  উত্তরার তুরাগ থানায় অভিযোগ দায়ের করেন মিঠু। মামলার প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী।

জানা যায়, দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে সজোরে ধাক্কা দেয় তাদের গাড়ি। এর প্রতিবাদ জানিয়ে উপন্যাস তাদের গাড়ি আটকালে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয় যায়।

অভিনেত্রী মনিরা মিঠু সোশ্যাল মিডিয়ায় হামলাকারী গাড়ির একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে আমার বড় ছেলে উপন্যাস কে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে।’

তিনি আরও উল্লেখ করে লেখেন, ‘গাড়ির নাম্বার (ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫)। আমার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর দৃশ্য ধারণ করা হয়েছে ।

এ নিয়ে মনিরা মিঠু বলেন, আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। লিখিত অভিযোগ নিয়ে রাজধানী উত্তরার তুরাগ থানায় এসেছি। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বিস্তারিত জানাব।

তুরাগ থানার ডিউটি অফিসার সানজিদা বলেন, মনিরা আক্তার মিঠু থানায় এসেছেন। আমরা তার অভিযোগ শুনছি। অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

বিভি/জোহা

মন্তব্য করুন: