• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জামিন পেলেন গায়ক মাইনুল আহসান নোবেল 

প্রকাশিত: ১৬:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জামিন পেলেন গায়ক মাইনুল আহসান নোবেল 

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। 

একইদিন নোবেলকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

এর আগে ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ভুক্তভোগী নারী ২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি দায়ের করেন। ঘটনা তদন্তে দায়িত্ব পেয়েছিল পুলিশের তদন্ত সংস্থা পিবিআই। পিবিআই তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করে এবং একইদিন আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।

মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী নারীর অভিযোগ- নোবেল বিভিন্ন সময়ে তার গোপন ছবি তুলে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতেন। 

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পারিবারিকভাবে নোবেলের সঙ্গে তার বিয়ের উদ্দেশ্যে এনগেজমেন্টও হয়। তবে শারীরিক সম্পর্কের জন্য নোবেল চাপ সৃষ্টি করলে তিনি তাতে সম্মতি দেননি। পরবর্তীতে ওই গোপন ছবি দেখিয়ে নোবেল তাকে ভয়ভীতি প্রদর্শন করে ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন।

উল্লেখ্য, কন্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে রাজধানীর ডেমরা থানার একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর আদালত থেকে জামিন পান নোবেল।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত