• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এ আর রহমান ও প্রীতমের সুরে কণ্ঠ দিবেন না অরিজিৎ সিং

প্রকাশিত: ২০:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এ আর রহমান ও প্রীতমের সুরে কণ্ঠ দিবেন না অরিজিৎ সিং

এ আর রহমান, অরিজিৎ সিং ও প্রীতম

ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। নতুন বছরের শুরুতেই তিনি ঘোষণা করেন, ছবির গানে আর কণ্ঠ দেবেন না। তবে সম্প্রতি আমির খানের ছেলের ছবিতে গান গেয়েছেন। এমনকি সালমানের ‘ব্যাটল অফ্‌ গলওয়ান’ ছবিতেও কণ্ঠ দিয়েছেন। ফলে অনেকের প্রশ্ন, অবসর ঘোষণার পরে কেন একের পর এক ছবিতে গাইছেন তিনি? 

নেটিজেনদের বিভ্রান্তি দূর করেছেন অরিজিৎ। তিনি যেদিন অবসর ঘোষণা করেন, সে দিনই জানিয়ে দিয়েছিলেন, এই পুরো বছরটাই তার একাধিক ছবির গান মুক্তি পাবে। কারণ, এই কাজগুলির চুক্তিতে আগেই সই করে রেখেছিলেন তিনি। অরিজিৎ এ-ও জানান যে, তার সই করা সমস্ত গান মুক্তি পেতে পেতে ২০২৭-ও হয়ে যেতে পারে। 

সমাজমাধ্যমে অরিজিতের এই কথা শুনে অনুরাগীদের আবদার, তিনি যেন রহমান ও প্রীতমের মতো সুরকারের সঙ্গে কাজটা চালিয়ে যান।

অনুরাগীদের অনেকেই অরিজিতের উদ্দেশে লেখেন, ‘আমরা আপনার গানে মুগ্ধ। আমাদের জন্য এ আর রহমান ও প্রীতমের সঙ্গে কাজটা করুন। আপনাকে তারা সেরা কম্পোজ়িশনগুলো দেন।’ উত্তরে অরিজিৎ লেখেন, ‘সকলে নিজের জন্য গান বানান। অন্যের জন্য নয়।’

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত