শ্রোতামহলের ভালোবাসায় সিক্ত ‘তাকে আর খুঁজি নাই’
ছবি: নীহার লিখন
নীহার লিখন এর কথা, সুর ও কণ্ঠে, ইয়ার হোসেনের সঙ্গীত আয়োজনে গত ৫ ফেব্রুয়ারি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nihar Likhan থেকে মুক্তি পাওয়া ‘তাকে আর খুঁজি নাই’ গানটি শ্রোতাকুলে বেশ সমাদর পাচ্ছে। স্থাপত্য ফার্ম ‘নকশাঘর’ এর পরিবেশনায় গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন রাফসান জানী, আর অভিনয়ে শিল্পী নীহার লিখন এর সাথে অভিনয় করেছেন মডেল অর্পা তালুকদার।
একাধারে কবি, কথাশিল্পী, অনুবাদক, প্রাবন্ধিক নীহার লিখন, গীতিকার, সুরকার ও কন্ঠ শিল্পী হিসেবেও শ্রোতামহলে সমাদৃত। ইতোমধ্যে তার লেখা, সুর ও কণ্ঠের বেশ কিছু গান লেবেল রেকর্ড জি-সিরজ, ঈগল মিউজিক সহ তার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে। তার উল্ল্যেখযোগ্য গানের মধ্যে ‘অস্থিরতা’, ‘কাগজের জাহাজ’, ‘বাবার ছায়ামুখ’, ‘আমি ধরবো হাত তোমারই’ প্রভৃতি গানগুলোও সমাদৃত।
ব্যাতিক্রমী কথা, সুর ও কন্ঠের নীহার লিখন এর গান সাহিত্যনির্ভরতা আর গভীরতায় খুব আলাদা একজন হিসেবেই শ্রোতামহলে স্বাতন্ত্র্য একটি নাম।
‘তাকে আর খুঁজি না’ গানটিতেও তার সেই স্বাতন্ত্র কথা, সুর ও গায়কীই মুক্তির পর থেকে গানটির জনপ্রিয়তার মূল কারণ যে তা বলাই বাহুল্য।
গানটি নিয়ে শিল্পী নীহার লিখন জানিয়েছেন, ‘একজন গীতিকার, সুরকার ও শিল্পী হিসেবে জীবন ও সাহিত্যমান বিবেচনায় রেখে মানসম্মত গান করতে চাই আমি, আশা করছি’। ‘তাকে আর খুঁজি নাই’ গানটি আমার শ্রোতাদের বিমুখ করবে না।
গানটি ইউটিউবের পাশাপাশি, স্পটিফাই, এপল স্টুডিও, এমাজন মিউজিক সহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
বিভি/এআই



মন্তব্য করুন: