• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মৌসুমী ভৌমিকের গান গেয়ে প্রশংসিত অভিনেত্রী প্রভা (ভিডিও)

প্রকাশিত: ১৯:৩৫, ৬ নভেম্বর ২০২১

আপডেট: ১৯:৩৬, ৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
মৌসুমী ভৌমিকের গান গেয়ে প্রশংসিত অভিনেত্রী প্রভা (ভিডিও)

কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী ভৌমিক-এর গান গেয়ে প্রশংসা পাচ্ছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি মৌসুমী ভৌমিক-এর ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটির মিউজিক ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন প্রভা।

গানটি ইউটিউবে শেয়ার করার পর থেকে দর্শকদের প্রশংসা পাচ্ছেন প্রভা। ইউটিউবের কমেন্টস বক্সে একজন লিখেছেন, গান বেশ ভালো হয়েছে। শুভকামনা প্রভা। স্রোতের বিপরীতে শক্ত মানসিক স্বাস্থ্যের জন্যে ধন্যবাদ জানাচ্ছি।

আরেকজন লিখেছেন, মানুষের ভালো গুণের প্রশংসা করতে পারাটাও মনুষ্যত্বের পরিচয়। গানটা আমার প্রাণের সংগে মিশে আছে বিধায় সূক্ষ্ম বিচারক হয়ে শুনছিলাম। প্রভা সত্যিই চমৎকার গেয়েছো। নিজের গুণগুলোকে এভাবেই সামনে নিয়ে এসো। অনেক শুভকামনা।

গানের মিউজিকে প্রভাকে সহায়তা করেছেন সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। ২২ অক্টোবর ইউটিউবে মুক্তি দেওয়া গানটিতে এখন পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৫৫৬ বার দেখা হয়েছে।

বিভি/এইচকে/এমএস

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত