• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ইতালিতে গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

প্রকাশিত: ২২:৩২, ৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইতালিতে গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ইতালির রাজধানী রোমে গাড়িচাপায় এক বাংলাদেশি যুবক মারা গেছেন। রবিবার (৪ জানুয়ারি) সকালে ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত যুবকের নাম ছাব্বির মোল্লা (৩০)। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে ইতালির রাজধানী রোমে একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান তিনি। 

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং সংসারের হাল ধরার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান ছাব্বির মোল্লা। তবে দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: