• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু, জানা গেল পরিচয়

প্রকাশিত: ০০:২৯, ৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু, জানা গেল পরিচয়

কুয়েতে মিসাইল বিস্ফোরণে চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় আনুমানিক বিকাল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত ওই প্রবাসীর নাম জাহেদ হোসেন (৩০)। তিনি সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছোট ছেলে। জাহেদ হোসেনের স্ত্রী ও দুই বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। স্বজনরা জানান, প্রায় ৪ বছর আগে উট চড়ানোর (ক্যামেল রাইডিং) ভিসায় কাজের উদ্দেশে জাহেদ কুয়েত যান। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েত থেকে এক আত্মীয় ফোন করে পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় তিনি স্বজনদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত