• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে নির্দেশনা

প্রকাশিত: ০১:২৪, ৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে নির্দেশনা

বাহরাইনে চলমান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৫ মার্চ ) মানামা থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমান পরিস্থিতিতে আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার দৃশ্য, বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা, সামরিক অভিযান, সামরিক ঘাঁটি, সামরিক যানবাহন চলাচলের বা এ ধরনের স্থাপনার কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

এ ছাড়া এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা লাইভ সম্প্রচার না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, বাহরাইনের আইন অনুযায়ী এ ধরনের ভিডিও বা ছবি ধারণ ও প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এ ধরনের কর্মকাণ্ড আইনগত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সবাইকে দেশটির আইন মেনে চলার এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত