মালয়েশিয়া লিংকন ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ডে উদযাপন
মালয়েশিয়ায় বাংলাদেশসহ ৯৯ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো, 'আন্তর্জাতিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সাংস্কৃতিক দিবস - ২০২৬'। দেশটির লিংকন ইউনিভার্সিটির এ আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবন ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধতা ছড়ায় আগত দর্শনার্থীদের। পুরো আয়োজনে গুরুত্ব পায় টেকসই উন্নয়ন ও এর লক্ষমাত্রা পুরনে শিক্ষার্থীদের করনীয় নিয়ে নানা দিক।
বিশ্বের ১০২টি দেশের শিক্ষার্থীদের মধ্যে ৯৯ দেশের শিক্ষার্থীরা অংশ নেয় এ আয়োজনে যেখানে ছিলো বাংলাদেশও। 'ইন্টারন্যাশনাল এসডিজি ও কালচারাল ডে ২০২৬' এর এ আয়োজনের উদ্যোক্তা মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে জমকালো এ আয়োজন।
এ সময় নতুন পুরাতন শিক্ষার্থীদের মেলবন্ধন সৃষ্টির পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়া সত্যিকারের এশিয়া হিসাবে উপস্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর অমিয় ভৌমিক।
অনুষ্ঠানে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো, উদ্ভিদ ও প্রাকৃতিক উপাদন থেকে তৈরি আয়ুর্বেদিক চিকিতসা পদ্ধতি গুরুত্ব পায় শিক্ষার্থীদের তৈরী বুথে। তবে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের তৈরি ড্রোন ও রোবট দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. এস এম জহিরুল ইসলাম সবুজ ও বাংলাদেশীসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক আয়োজন ও ফ্যাশান শো'তে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ইতিহাস আর ঐতিহ্যকে তুলে ধরে।
বিভি/এজেড













মন্তব্য করুন: