জানা গেছে সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশির পরিচয়
সৌদি আরবের আভা অঞ্চলে পাহাড় নামার সময় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সৌদি আরবের সময় ৭ টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার মফিজ উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রনি (২৬) ও ফ্রিজার ভ্যান চালক কামরুল হাসান। নিহত ফ্রিজার ভ্যান চালকের বাড়ি নোয়াখালী জেলায়।
বিষয়টি নিশ্চিত করেন নিহত আশরাফের চাচা খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন।
তিনি বলেন, সকালে মাছ নিয়ে সৌদি আরবের আভা অঞ্চল থেকে জিজান যাওয়ার পথে পাহাড়ী সড়কে দুর্ঘটনা ঘটে। এতে চালক ও পাশে থাকা আশরাফ উদ্দিন মৃত্যুবরণ করে। দুই মাস আগে ছুটি শেষে দেশ থেকে কর্মস্থলে ফিরে যান আশরাফ। মরদেহ দেশে আনতে চেষ্টা চলছে বলে জানান নিহতের চাচা।
তিনি আরও বলেন, দুই মাস আগে আশরাফ দেশে এসে বিয়ে করেন। এক মাস আগে তার স্ত্রী সৌদি আরবে চলে যায়।
বিভি/এইচএমপি/এজেড













মন্তব্য করুন: