ছুটির দিন সকালে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
এর আগে, বৃহস্পতিবারও (২৬ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। ওইদিন এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৯ দফায় দাম বাড়ানো হলেও ৭৭ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে গত বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমেছিল স্বর্ণের দাম।
তবে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে তিন হাজার ৩৩ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা এক হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: