• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নির্বাচন বর্জন করেছে দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার

প্রকাশিত: ২২:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিএনপি নির্বাচন বর্জন করেছে দাবিতে ২০২২ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “এই মুহূর্তে ব্রেকিং নিউজ বিএনপি নির্বাচন বর্জন করেছে। এই অবৈধ সরকারের অধীনে বাংলাদেশের কোন সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা নেই। শুভ বুদ্ধির উদয় হোক ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করুন।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপি নির্বাচন বর্জন করেনি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ মে ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে। 

এ বিষয়ে আরো অনুসন্ধান করে রাইজিংবিডি এর ওয়েবসাইটে ২০২২ সালের ১০ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এতে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।’

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ প্রচার করে।

সুতরাং, ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ভিডিও সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: