• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেননি প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২২:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেননি প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন শীর্ষক দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা মোকাবিলায় সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেননি। প্রকৃতপক্ষে, উক্ত দাবিতে একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে Janina Tv নামের একটি ফেসবুক পেজে গত ০৬ ফেব্রুয়ারিতে প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে, পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি। 

 ‘Janina Tv’ ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। 

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা মোকাবিলায় সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: