তারেক রহমানকে মেধাশূন্য রাজনীতিবিদ’ বলে মন্তব্য করেননি জিএম কাদের
সম্প্রতি, ‘তারেক রহমানকে মেধাশূন্য রাজনীতিবিদ বললেন’ শীর্ষক মন্তব্যটি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জি এম কাদের তারেক রহমানকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি জি এম কাদেরের দাবিতে প্রচার করা হচ্ছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি বরং, তারেক রহমানের দেশে আসায় জি এম কাদের তাকে শুভেচ্ছা জানান এবং তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। এছাড়া, গত ০৯ জানুয়ারি তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর জি এম কাদের তাকে অভিনন্দনও জানিয়েছিলেন।
অর্থাৎ, জি এম কাদের তারেক রহমানকে নিয়ে ইতিবাচক মন্তব্যই করেছেন বলে গণমাধ্যমে তথ্য পাওয়া গেছে।
সুতরাং, ‘তারেক রহমানকে মেধাশূন্য রাজনীতিবিদ বললেন’ শীর্ষক মন্তব্যটি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
সূত্র: রিউমর স্ক্যানার
বিভি/এসজি



মন্তব্য করুন: