• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সামাজিক মাধ্যমে ফটোকার্ড প্রচার, বিস্ফোরক মন্তব্য হাসনাত আবদুল্লাহ’র

প্রকাশিত: ১৮:৫৩, ৮ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৫৮, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সামাজিক মাধ্যমে ফটোকার্ড প্রচার, বিস্ফোরক মন্তব্য হাসনাত আবদুল্লাহ’র

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমের ফটোকার্ড প্রচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন তিনি।

বাংলাভিশনের পাঠকের জন্য পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো-

‘কিছুদিন আগে এনসিপির একটি ভিত্তিহীন দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কালের কণ্ঠ তিরাশিটি ফটোকার্ড ছেপেছিল।

কিন্তু এখন যখন একের পর এক অভিযোগই ভিত্তিহীন ও অবান্তর বলে প্রমাণিত হচ্ছে, তখন সেই খবরগুলো নিয়ে ভূমিদস্যু দখলদার সোবহানের মিডিয়া—যে কিছুদিন আগেও তারেক জিয়াকে পলাতক আসামি ও রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করেছিল—বসুন্ধরা গ্রুপের বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠে কোথাও কি একটি রিপোর্টও দেখা গেছে?

আওয়ামী পেইজের অভিযোগ দিয়ে প্রচার, আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে নীরবতা—এটাই কি ধর্ষক আনভীরের পত্রিকার সাংবাদিকদের নীতি?’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত