• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

বিয়ে নয়, সেরেছেন বাগদান; জানালেন লুবাবা নিজেই

প্রকাশিত: ১৩:১৬, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বিয়ে নয়, সেরেছেন বাগদান; জানালেন লুবাবা নিজেই

বিয়ে নয়, বাগদান সম্পন্ন করেছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

লুবাবা জানান, তার বিয়ে হয়নি; পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। এতে করে কয়েকদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্ট ঘিরেই নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকে ধারণা করেছিলেন, লুবাবা হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এদিকে জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুস্থতা দান করুন এবং বিবাহিত জীবন সুখের করুন, আমিন। অভিনন্দন মামা সিমরিন লুবাবা। খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু সময় করতে পারিনি।”

নায়িকা বর্ষার এই মন্তব্যের পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। তবে পরে লুবাবা নিজেই বিষয়টি স্পষ্ট করেন। আরেক পোস্টে তিনি জানান, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।”

বিয়ের আনুষ্ঠানিকতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।”

সব মিলিয়ে, বিয়ের গুঞ্জনকে পাশে সরিয়ে আপাতত নতুন জীবনের প্রথম ধাপ—বাগদান—নিয়েই আলোচনায় রয়েছেন সিমরিন লুবাবা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: