নটরডেম ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠিত
রাজধানীর নটরডেম ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হয়ে গেল প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম এলামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে ও নটর ডেম ইউনিভার্সিটি, বাংলাদেশ কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নটরডেম ইউনিভার্সিটি ভাইস চ্যা ন্সেলর ফাদার প্যাট্রিক গ্যাফনি’র সভাপতিত্বে ও ছাত্র-শিক্ষকদের ব্যবস্হাপনায় এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া এবং আমেরিকার জন্স হপকিন্স স্কুল অব মেডিসিনের গবেষক- চিকিৎসক ডা. মোহাম্মাদ নাকিবউদ্দীন।

স্বাগত বক্তব্যে ফাদার প্যাট্রিক গ্যাফনী প্যালিয়েটিভ কেয়ার বিষয়টি সাধারণের জন্য খুব সুন্দর করে উপস্হাপন করেন এবং এই বিষয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যেে অধিকতর সচেতনতার আহ্বান জানান।
অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, “প্যালিয়েটিভ কেয়ার কেবল একটি চিকিৎসা-পদ্ধতি নয়, এটি মানবিক দায়িত্ববোধের প্রকাশ।” তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে জানার প্রয়োজনীয়তা তুলে ধরে উল্লেখ করেন যে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ারের পরিসর এখনও সীমিত। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে শিক্ষার্থীরাই পরিবার ও সমাজে এ ধরনের সেবা-সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া তাঁর বক্তব্যে প্যালিয়েটিভ কেয়ারে কমিউনিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “প্রতিটি কমিউনিটির সচেতন ও কর্মচঞ্চল অংশ হলো শিক্ষার্থীরা। পরিবার-গোষ্ঠী ও সমাজে শিক্ষার্থীরা সচেতনতা সৃষ্টি, সহানুভূতিশীল আচরণ এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগের মাধ্যমে এই সেবাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে।”

ডা. মোহাম্মাদ নাকিবউদ্দীন বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ারের চর্চার সম্ভাবনা ব্যাখ্যা করেন। তিনি বলেন, “সহমর্মিতা, সম্মান, মায়া-মমতা ও মানসিক সমর্থন জীবনের শেষ পর্যায়ের কাছাকাছি থাকা মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বক্তব্যর পরবর্তী প্রশ্নোত্তর পর্বে ছাত্র-শিক্ষক এবং উপস্হিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যপন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিল। প্যা লিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা বিষয়টি সম্পর্কে আরও জানতে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ডা. নাকিব অনুষ্ঠানের সারসংক্ষেপ করতে এসে পরিবারে সহমর্মিতা এবং সমাজে হাত বাড়িয়ে দেবার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি নটর ডেম ইউনিভার্সিটিতে উৎসাহী ছাত্র-ছাত্রীদের এই উদ্যো্গে এগিয়ে আসতে আহ্বান জানান।
অনুষ্ঠানে ধন্য বাদ জ্ঞাপন করতে এসে ব্রাদার সুবল রোজারিও নটর ডেম ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের জন্যদ প্যা লিয়েটিভ কেয়ার বিষয়ে ক্লাব কার্যক্রম চালুর প্রস্তাব প্রদান করেন।
নটর ডেম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ছাত্রদের জন্যর পরিচালিত ক্লাব কার্যক্রমে প্যা লিয়েটিভ কেয়ার বিষয়টি অন্তর্ভুক্তি করতে সম্মত হওয়ায় অনুষ্ঠানটি যেন তাৎক্ষনিক পূর্ণতা পায়।
বিভি/এজেড



মন্তব্য করুন: