বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি বাড়ছেই
রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি বাড়ছেই। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের।
পাবনা জেনারেল হাসপাতালের শিশুওয়ার্ড রোগীতে ঠাসা। মেঝেতেও রোগী। পাবনায় গত ২ মাসে ৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতিতে চিন্তিত চিকিৎসায় নিয়োজিতরা।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জেও দাপট এ ছোঁয়াচে ভাইরাসজনিত রোগটির। গত তিন মাসে চার শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত ছয় শতাধিক। জেলা হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
নেই আইসিইউ সুবিধা, সংকট রয়েছে শয্যা ও জনবলের। কিডনি ডায়ালাইসিস ইউনিটকে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ডে বানিয়ে গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে শতাধিক শিশুকে। হাম প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিভি/এজেড



মন্তব্য করুন: