• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

কবে থেকে হামের টিকা দেওয়া হবে, জানালো সরকার

প্রকাশিত: ১৬:২২, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
কবে থেকে হামের টিকা দেওয়া হবে, জানালো সরকার

দেশজুড়ে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে  হাম রোগীর সংখ্যা। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া এই ভাইরাসজনিত রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। 

গত একদিনে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না নেওয়াই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। রবিবার থেকে সারাদেশে ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেবে সরকার। 

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। যাদের অধিকাংশই শিশু।

হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড—সবখানেই রোগীর ভিড়। সিট না পেয়ে বারান্দার মেঝেতে চলছে অনেক শিশুর চিকিৎসা। 

হাসপাতালেটিতে চিকিৎসাধীন শিশুদের অনেকের বয়স ৯ মাসের নিচে। যারা একাবেরই টিকাবঞ্চিত বা অসম্পূর্ণ টিকা নিয়েছে, তাদের মধ্যেই সংক্রমণ বেশি। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন জানান, হাম অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শুরুতে জ্বর, কাশি, চোখ লাল হওয়া—এরপর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে জটিলতাও তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় টিকাদান। তাই অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করার পরামর্শ তাদের।a

বিভি/এজেড

মন্তব্য করুন: