• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গে ভর্তি শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গে ভর্তি শিশুর মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ভর্তি হওয়া ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

শিশু আফরান (৮মাস) সদর উপজেলার ভাদালিয়া গ্রামের বাসিন্দা আল আমিনের পূত্র। চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ পরিবারের। গত ২৬ মার্চ ভর্তির সময় থেকেই শিশুটি শঙ্কটাপন্ন ছিলো বলে দাবি হাসপাতাল উপপরিচালকের।

আল আমিন জানায়, ‘গত ১০ দিন পূর্বে বাচ্চার ঠান্ডা জ্বর হয়, পরে শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা যায়। ওইদিনই বাচ্চা’কে কুষ্টিয়ায় একটি প্রাইভেট ক্লিনিকের এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যায়। ওই চিকিৎসক বাচ্চাকে দেখেই দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। 

আলামিনের অভিযোগ, ‘গতকাল বৃহস্পতিবার বাচ্চার অবস্থা খুব খারাপ হতে থাকে। কিন্তু হাসপাতালে কোন বড় ডাক্তারের দেখা পাওয়া যায়নি। এমনকি আজকে (শুক্রবার) ভোরের দিকে খুব খারাপ অবস্থা হলে চিকিৎসক এবং নার্সদের ডেকেও পাইনি। কোন নার্সই আমার ডাকে সাড়া দেয়নি। অবহেলায় আমার বাচ্চাটি চোখের সামনে মারা গেলো কিছুই করতে পারিনি আমি। লাশ নিয়ে বাড়ি চলে যায়’।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবুও শিশুটির প্রযোজনীয় চিকিৎসা চলছিলো। তবে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের আমরা কেবল মাত্র
সন্দেহ মূলক রোগী হিসেবেই দেখে চিকিৎসা দিচ্ছি। প্রকৃত অর্থে নমুনা পরীক্ষা করে রোগ নির্নয়ের কাজটি সময় সাপেক্ষ হওয়ায় রোগী সনাক্তের বিষয়ে আমাদের অনুমান নির্ভরই থাকতে হচ্ছে’।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল জানান, ‘শুক্রবার দুপুর পর্যন্ত ২৫০ শয্যার সদর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপতাল এবং ৬টি উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে গত ২৪ ঘন্টায় ঠান্ডা জ্বর সর্দি কাশি জনিত জটিলতা নিয়ে ভর্তি আছে ২শ ৮৪ শিশু, এরমধ্যে নমুনা পরীক্ষাসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২, মৃত্যু সংখ্যা- ০২। সর্বশেষ গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা- ২৭। গতকাল বৃহষ্পতিবার
দুপুর পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে ৮০ রোগী। নমুনা পরীক্ষা করে হাম রোগী সনাক্তের বিষয়টি এখনও পর্যন্ত একটা বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: