রবিবার থেকে যেসব জেলা-উপজেলায় দেওয়া হবে হামের টিকা
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের উদ্যোগে রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এদিন ১৮টি জেলার ৩০ উপজেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। নিম্নে তালিকা দেওয়া হলো-
টিকাদান কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। পরবর্তীতে দেশের অবশিষ্ট জেলা ও সিটি কর্পোরেশন এলাকাতেও পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে অভিভাবক ও পরিবারকে সতর্ক করে জানানো হয়েছে, তালিকা অনুযায়ী আপনার নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে শিশুর ১ ডোজ হাম-রুবেলা টিকা নিশ্চিত করুন।
এই জরুরি টিকাদান কর্মসূচি দেশের শিশুদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিকা নিশ্চিত করলে শিশুরা হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত থাকবে এবং এ রোগের বিস্তার কমানো সম্ভব হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: