হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৩ এপ্রিল) দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই তিন শিশুর মৃত্যু হয়েছে।
ডা. শংকর কুমার বিশ্বাস আরও জানান, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৫ জন নতুন শিশু ভর্তি হয়েছে এবং ৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
তিনি বলেন, হাসপাতালটিতে এ পর্যন্ত ৩৭৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ শিশু মারা গেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: