• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা: চলতি বছর একদিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

প্রকাশিত: ১৯:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা: চলতি বছর একদিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। যা এ বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্ত।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৯৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এক হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর এক হাজার ৫৯৩ জন ও ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৭১ জন।

বিভি/টিটি

মন্তব্য করুন: